মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭

শিরোনাম :

বরিশালে বিএনপি’র পৃথক সমাবেশ

dynamic-sidebar

বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে পুলিশ বেস্টনীতে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে একইভাবে মহানগর বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশ করে। অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি এ্যাড.কাজী এনায়েত হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসেন প্যাদা, হিজলা বিএনপি আহবায়ক গফফার তালুকদার, মেহেন্দিগঞ্জ বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, বাবুগঞ্জ বিএনপি
সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান প্রিন্স,সভাপতি ইসরাত জাহান কচি, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদারসহ বিভিন্ন পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম ফরিদ, রফিকুল ইসলাম রুনু সরদার, সাবেক মহানগর যুগ্ন সম্পাদক এ্যাড.আলি হায়দার বাবুল, মহিলা দলের তাছলিমা কালাম পলি, আয়সা তৌহিদা লুনা প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, মামলা-হামলা করে দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতা-কর্মীদের ঘায়েল করা যাবেনা। খালেদার জনপ্রিয়তা দেখে ঈর্শান্বিত হয়েই গাড়ি বজরে হামলা চালানো হয়েছে। যে হামলার শিকার শুধু বিএনপি’র নেতাকর্মীরা নয় সাংবাদিকরা হয়েছেন। এসময় বক্তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net