মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২

শিরোনাম :
বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বহিষ্কার

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বহিষ্কার

dynamic-sidebar

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডের কারণে বরিশাল মহানগরের ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বরিশাল মহানগর আওয়ামীলীগের এর জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বহিস্কারের এ আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে বুধবার বরিশাল নগরের সাগরদী বাজারে ব্যবসায়ীর ওপর হামলা এবং ভাংচুরের অভিযোগ ওঠে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদার বিরুদ্ধে। ওইসময় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net