মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী সম্রাট বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী সম্রাট বহিষ্কার

dynamic-sidebar

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আউটডোর পরীক্ষা চলাকালে হামলাকারী জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মোটরসাইকেল চালক ও ছাত্রলীগকর্মী সম্রাটকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকেলে জবি উপাচার্য ড. মীজানুর রহমান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে উপাচার্য বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে জবি প্রক্টর বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়ে এবং পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কারণে সম্রাট নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছি।
তবে হামলাকারী ৮/১০ জন হলেও শুধুমাত্র একজনকে বহিষ্কার করায় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবি, শুধু একজনকে নয় হামলাকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সম্রাট তার দলবল নিয়ে চারুকলা বিভাগের পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হন। এরপর চারুকলা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জবি প্রশাসন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net