শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

শিরোনাম :
শিক্ষার্থীরা টিকিট না পাওয়ায় বিপিএল দেখবেন না মেয়র আরিফ

শিক্ষার্থীরা টিকিট না পাওয়ায় বিপিএল দেখবেন না মেয়র আরিফ

dynamic-sidebar

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা (বিপিএল) দেখবেন না।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীর এবং নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিকিট না দেয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।

শনিবার রাতে আরিফুল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, খেলা দেখার জন্য আমি, আমার স্ত্রী এবং মেয়েকে টিকিট দেয়া হয়েছে। কিন্তু কোনো কাউন্সিলর, সিসিক কর্মকর্তা-কর্মচারীরা টিকিট পাননি। তারা আমাকে বলেছেন আমি কী করবো। আমি বলেছি, আপনাদের যেহেতু টিকিট দেয়া হয়নি, সেহেতু আমি যাব না।

তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিকিট না পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি তাদেরকেও বলেছি আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা খেলা দেখবে না, আমিও মাঠে যাব না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net