পূবালী ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টায় নগরীর বিডিএস ক্লাব’র কনফারেন্স রুমে পূবালী ব্যাংক লিমিটেড বরিশাল অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৭ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ও বিভাগ প্রধান সৈয়দ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ের কনজুমার ক্রেডিট ডিভিশন ও লীজ ফাইন্যান্সিং ডিভিশন’র মহা-ব্যবস্থাপক ও বিভাগ প্রধান দেওয়ান জামিল মাসুদ। সভার সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক লিমিডেট বরিশালের অঞ্চল প্রধান উপ-মহা-ব্যবস্থাপক মোঃ জাহিদুর রহমানসহ পূবালী ব্যাংক’র বরিশাল অঞ্চলের শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পূবালী ব্যাংক লিঃ গ্রাহকদের আমানত সুরক্ষিতভাবে রেখেছে। তিনি বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন ১০০টি শিল্প এলাকা তৈরী করার। বরিশাল বাংলাদেশের শিল্প বাণিজ্যের জন্য অপার সম্ভাবনাময় এলাকা। এ অঞ্চলের ব্যবসায়ীদের ভাল ব্যাংকিং সেবা প্রদানে পূবালী ব্যাংক লিঃ সব সময় পাশে থাকবে। সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকদের উদ্দ্যেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পূবালী ব্যাংক তার বিনিয়োগ সেবার মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নে শীঘ্রই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক’র তালিকায় প্রধান হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। তার জন্য ব্যাংক’র সকল ব্যবস্থাপক ও কর্মকর্তাকে নিরলস পরিশ্রমিক হওয়ার পাশাপাশি গ্রাহকদের দ্বারে পূবালী ব্যাংক’র সেবা নিয়ে যেতে হবে। ব্যাংক’র সার্বিক উন্নয়নের জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ২০১৭ সালে শাখা সমূহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন পূর্বক ব্যাংকের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply