শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১১

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা কাউন্সিলর নির্বাচন করতে পারবে না

সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা কাউন্সিলর নির্বাচন করতে পারবে না

dynamic-sidebar

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেছেনÑ বরিশাল মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিযুক্ত আছেন তারা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে পারবেন না। তিনি ওই সভায় আরো বলেন- যারা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিতে হবে বলেও তিনি জানান। নগরীর ২৭ ও ৩ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে আব্দুল রশিদ ও মজিবর রহমান মৃধা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ কামরুজ্জামান জুয়েল রনি, মোসলেম উদ্দিন, নিগার সুলতানা হনুফা, বিনা ইসলাম, নুরুন নাহার পুষ্প, মিনু রহমান, সোহরাব হোসেন হাওলাদার, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net