শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
রোহিঙ্গা গণধর্ষণ : তদন্তে বিশেষজ্ঞ পাঠাতে গড়িমসি যুক্তরাজ্যের

রোহিঙ্গা গণধর্ষণ : তদন্তে বিশেষজ্ঞ পাঠাতে গড়িমসি যুক্তরাজ্যের

dynamic-sidebar

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করার যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠাতে গড়িমসি করছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যখন গণধর্ষণের পক্ষে প্রমাণ হাজির করছে ঠিক সেই সময়েও এই বিষয়টি নিয়ে ঢিমেতালে চলছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হলিউডের অভিনেত্রি অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে যৌথপ্রচেষ্টার অংশ হিসেবে ২০১২ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হাগ পররাষ্ট্র দপ্তরের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। এই কমিটির উদ্দেশ্য ছিল সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক হারে যৌন নির্যাতনের ঘটনা ঘটলে তা তুলে ধরা। এছাড়া যৌন সহিংসতার প্রমাণ রক্ষা, তথ্য একত্রীকরণ এবং অপরাধী ও দলনেতাদের চিহ্নিতকরণ এই বিশেষজ্ঞ দলের কাজের অংশ। এই তদন্ত দলে স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, পুলিশ সদস্য, মানসিক চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন। ২০১৩ সাল নাগাদ ৭০ জনেরও বেশি বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।

হাগ ও তার প্রাক্তন বিশেষ উপদেষ্টা লেডি হেলিস পররাষ্ট্র দপ্তরের কাছে লেখা এক চিঠিতে জানতে চেয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যে গণধর্ষণের অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত ও তথ্য সংগ্রহে তারা কী করেছেন।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোহিঙ্গাদের ঘটনায় বিশেষজ্ঞ দলের প্রয়োজন আছে কিনা সে বিষয়টি তারা এখনো পর্যালোচনা করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net