মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪

শিরোনাম :

বায়তুল মোকাররমে আ.লীগের দোয়া

dynamic-sidebar

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিতে দোয়া কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।

রোববার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া করা হয়।

বায়তুল মোকাররমের পেশ ইমামের পরিচালনায় দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদসহ মহানগর নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ নভেম্বর সারাদেশের মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ দোয়া প্রার্থনা  হয়।

আগামীকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকা ব্যতিত সারাদেশে আনন্দ শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

১ নভেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net