শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

শিরোনাম :

নগরীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

বরিশাল নগরীর উত্তর বগুরা রোড শীতলাখোলা এলাকা থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকালে ভাড়া বাসার নিজের শয়নকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন সরকার (১৮) বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের এইচস সি বিজ্ঞান শাখার ২য় বর্ষের ছাত্র এবং উত্তর বগুরা রোডের হেরা ভবনের ভারাটিয়া ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে। নয়নের গ্রামের বড়ি উজিরপু।ে প্রেম সংক্রান্ত কারনে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নয়নের বাবা ধীরেন্দ্রনাথ সরকার জানান, সকালে তিনি বাসা থেকে বের হওয়ার সময় নয়নকে ঘরে দেখে যান। এসময় বাসায় তার আর এক ছেলে দিপ্ত ও মেয়ে মিতু ছিলো। মৃতের ভাই দীপ্ত সরকার জানান, সকাল হয়ে অনেক সময় পার হলেও অনেক ডাকাডাকি করে ভেতর থেকে ভাই নয়নের কোনসাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে ভাইয়ের মৃতদেহ ঝুলছে। তাৎক্ষনিক বাবাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হলে সে থানা পুলিশ খবর দেয়। বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই কুদ্দুস মোল্লা জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা নয়নের মোবাইলের সব নম্বর মুছে ফেলা হয়েছিল। ধরণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কোনো বিষয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। কলেজ ছাত্র নয়নের মরদেহ উদ্ধারের ঘটনায় রোববার দুপুরেই একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৩৯/১৭। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে কোতয়ালী থানার এসআই কুদ্দুস মোল্লাকে। অপরদিকে, ময়নাতদন্ত শেষে কলেজ ছাত্র নয়ন সরকারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবার নয়নের মরদেহ গ্রামের বাড়ি উজিরপুর নিয়ে যায় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কুদ্দুস মোল্লা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net