শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
আম্পায়ারের সঙ্গে অসদাচরণে সাব্বিরের জরিমানা

আম্পায়ারের সঙ্গে অসদাচরণে সাব্বিরের জরিমানা

dynamic-sidebar

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় সিলেট সিক্সার্সের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে।

ডেইলি খবর বরিশাল ২৪.কম সঙ্গে আলাপে ম্যাচ রেফারি দেবব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট করার সময় এলবিডব্লিউ হন সাব্বির। সে সময় কোন কিছু না বললেও ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আম্পায়ার মাহফুজুর রহমানকে নিজের আউট নিয়ে অসদাচরণ করেন সাব্বির। যা আচরণবিধি ভঙ্গের শামিল।

আম্পায়ার মাহফুজুর রহমানের জবানবন্দী ও সাব্বিরের সাথে কথা বলে ম্যাচ রেফারি দেবব্রত পাল সিলেটের আইকন এই তারকার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। যেটি অঙ্কে প্রায় দেড় লাখ টাকা। শুধু জরিমানাই নয় এই ঘটনায় তার নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাব্বির

এর আগে ঢাকার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে টস করতে দেরি করায় সিলেটের অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net