শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
রসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের আবেদন আহ্বান

রসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের আবেদন আহ্বান

dynamic-sidebar

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৭-১১ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার রাতে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৭ থেকে শুরু করে ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আবেদপত্র জমা দেয়ার আহ্বান জানানো যাচ্ছে।

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর জীবন বৃত্তান্ত ও দলীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net