সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৯

এসি ডিবির নয় তলা ভবনের নির্মান সামগ্রী সড়কে ॥ ভোগান্তিতে এলাকাবাসী॥ বিসিসি’র নোটিশ

এসি ডিবির নয় তলা ভবনের নির্মান সামগ্রী সড়কে ॥ ভোগান্তিতে এলাকাবাসী॥ বিসিসি’র নোটিশ

dynamic-sidebar

বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার প্রধান সড়কের পাশেই নয় তলা বিশিষ্ট ‘‘মল্লিক টাওয়ার’’ নামে একটি বহুতল ভবন নির্মানের কাজ চলছে। প্রধান সড়কের পাশাপাশি পাশ্ববর্তী একটি শাখা সড়কেও নির্মান সামগ্রী রাখার অভিযোগ পাওয়া গেছে। সড়কে নির্মান সামগ্রী রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভোগান্তীতে পড়তে হচ্ছে পথচারীদের। স্থানীয়রা ভোগান্তির কথা মুখে জানালেও পুলিশ অফিসারের ভবন হওয়তে প্রকাশ্যে বলতে নারাজ। জানা যায় নির্মানাধীন এ ‘‘মল্লিক টাওয়ার’’ এর মালিক বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসি ডিবি নাসির উদ্দিন মল্লিক। সরেজমিনে গেলে নির্মানার্ধীন ভবনের সামনেই তাকে পাওয়া যায়। এ সময় তিনি বরিশাল প্রতিদিনকে জানান, পাইলিং ডালাইয়ের জন্য কিছু সময়ের জন্য মালামাল সড়কের পাশে রাখা হয়েছে। এরকম ভাবে অনেকেই রাস্তার উপর মালামাল রেখে কাজ করে। আমি রাখলে সমস্যা কী? তাছাড়া কাজ দ্রুত চালিয়ে যাচ্ছি। এ সমস্যা বেশিদিন থাকবে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ১০ থেকে ১৫ বছর পূর্বে ওই সড়কের পাশে প্রায় ৭ শতাংশ জমি ক্রয় করেন তিনি। ওই জমিতেই মল্লিক টাওয়ার নামে নয় তলা বিশিষ্ট এ বহুতল ভবন নির্মান কাজ চলছে। ব্যাংক লোন নিয়ে মল্লিক টাওয়ারটি নির্মাণ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, নির্মাণ সামগ্রী দ্রুত সরিয়ে নেয়ার জন্য এসি ডিবিকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি (এসি ডিবি) মঙ্গলবার সকালে এক ঘন্টার মধ্যে সড়িয়ে নেয়ার জন্য সময় চেয়েছেন। কেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ম্যাজিষ্ট্রেট না থাকায় ব্যবস্থা নেয়া হয়নি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net