সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৩

বরিশালে ৬ কোটি ২০ লাখ টাকা আয়কর আদায়

বরিশালে ৬ কোটি ২০ লাখ টাকা আয়কর আদায়

dynamic-sidebar

করদাতাদের স্বর্তস্ফুত অংশগ্রহনে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। শেষদিন আজ মঙ্গলবার দিন্যবাপী বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের মেলাস্থলে করপ্রদান ও সেবাগ্রহনকারী মানুষের উপচে পড়া ভীড় ছিলো। সমপনী দিন বিকেল সাড়ে ৪ টায় মেলাস্থল এক সংবাদ সম্মেলনে বরিশাল আঞ্চলিক কর কমিশনার মোঃ জাহিদ হাছান জানান, আজ সপ্তমদিন বিকেল ৪ টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোমোট আদায়কৃত আয়করের পরিমান ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৭০৭ টাকা। যা গত বছর ছিলো ৪ কোটি ৭৬ রঅখ ৮০ হাজার ৪২৯ টাকা। সংবাদ সম্মেলনে কর কমিশনার বলেন, সপ্তাহব্যাপী এই আয়োজন বিগত সময়ের সবকিছুকে ছাপিয়ে গেছে। গত বছর যেখানে ৬ টি জেলায় মোট ৯৩ হাজার ৭৮২ জন সেবা গ্রহন করেছেন সেখান এবছর ৭ দিন ব্যাপি এ মেলায় বরিশাল কর অঞ্চলের ৬ টি জেলায় মোট সেবা গ্রহন করেছেন ১ লাখ হাজার ৯৮৪ জন করদাতা। এছাড়াও মেলা থেকে প্রাপ্ত রির্টান এর সংখ্যা ১০ হাজার ৪০ টি, যা গত বছর ছিলো ৬ হাজার ৫৩৭ টি। পাশাপাশি এবছর প্রায় ১ হাজার জন নতুন ই-টিআইএন গ্রহন করেছেন। তিনি বলেন,
আমাদের চলতি বছরের কর মেলার ৬ কোট টাকার কর আদায়ের টার্গেট ছিলো, যার অনুকুলে ৯৫ হাজার করদাতাকে সেবাপ্রদান ও ৮ হাজার রিটার্ন প্রাপ্তি হওয়ার চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু টার্গেট অতিক্রম করে ফেলেছি, যাতে মনে হলো মানুষ স্বতস্ফুর্তভাবে কর মেলায় এসেছেন। তিনি জানান, বিভাগের মধ্যে বরিশাল জেলা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ জেলায় ৪৩৭ জন নতুন ই-টিআইএন ও সর্বোচ্চ ৬৫ হাজার ২৬৮ জন সেবাগ্রহন করেছেন। পাশাপাশি এ জেলার প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৫ হাজার ৪৪৩ টি এবং আদায়কৃত করের সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৩ হাজার ১৩ টাকা যাও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। “উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর”এই স্লোগানে জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চলের আয়োজনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এই আয়কর মেলা অনুষ্ঠিত হয়।। এছাড়া ১ নভেম্বর থেকে ৩০ই নভেম্বর পর্যন্ত মাস ব্যাপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে আয়কর বিভাগ। যারমধ্যে আগামীকাল শ্রেষ্ঠ করদাতাদের পুরষ্কৃত করা হবে এবং চলতি মাসের শেষ সপ্তাহে করসপ্তাহ পালন করা হবে।যেখানে কর প্রদানের সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন সহকারী কর কমিশনার মোঃ মেহেদী মাসুদ ফয়সাল।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net