শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
এদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগই নির্বাচন বয়কট করবে- সরোয়ার

এদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগই নির্বাচন বয়কট করবে- সরোয়ার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর শ্রমীক দল ও জেলা বিএনপি।

আজ সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর শ্রমীকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন এদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নয় আওয়ামী লীগই নির্বাচন বয়কট করবে।

তিনি আরো বলেন আওয়ামী লীগ পুনরায় জনগনের ভোটাধীকার হরন করে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশে গন অভ্যুথানের সৃষ্ঠি হবে। আওয়ামী লীগ ও তার পুলিশ বাহিনী প্রতিরোধ করতে পারবে না।

জেলা শ্রমীকদলের সাধারন সম্পাদক বসির আহমেদের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীকদল যুগ্ন সাধারন সম্পাদক ও বিভাগীয় শ্রমীকদল সভাপতি এমজি ফারুক,মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।
সরোয়ার আরো বলেন আমাদের মামলা আর গ্রেফতারের ভয় আর দেখাবেন না, প্রয়োজনে আমরা গন কারাবন্দী হব গ্রেফতারীর ভয় দেখিয়ে বিএনপিকে আর দমানো যাবেনা।

আজকের
এই আন্দোলন শুধু বিএনপির নয় সারা দেশের মানুষের আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হটিয়ে গনতন্ত্র উদ্বার করার আন্দোলন।

তিনি আরো বলেন দেশে আজ বাক স্বাধীনতা নেই নেই কোন গনতন্ত্র। আজ দেশে দেশে গুম,খুন ও হত্যার পাশাপাশি দেশ থেকে সাংবাদিকরাও নিখোঁজ হয়ে যাচ্ছে অধৈ সরকার তার কোন সন্ধান দিতে পারছেনা।তাই নিরপক্ষ নির্বাচনের জন্য ডাকা আন্দোলনে সকলকে ঐক্যবদ্ব হয়ে দলের কাজ করার আহবান জানান।

এর পূর্বে দলীয় কার্যলয়ে জেলা দক্ষিন বিএনপির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন সেদিন শেখ মজিবুর রহমানকে আওয়ামীলীগের নেতারাই হত্যা করেছে।

শেখ মুজিব কৃর্ষি বিপ্লবের ডাক দিয়েছিলেন বলেই আওয়ামীলীগের অনেক নেতারা তা মেনে নেয়নি বলেই তাদের ষড়যন্ত্রের শিকার একথা আওয়ামী লীগ নেতারা ভাল করেই জানেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু সরদার,জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন,বিএনপি সদর কোতয়ালী সভাপতি এ্যাড,কাজী এনায়েত হোসেন বাচ্চু,সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল আমিন,আনোয়ার হোসেন লাবু, উজিরপুর বিএনপি সভাপতি আব্দুল মন্নান মাস্টার,জেলা মহিলাদল নেত্রী আফরোজা খানম।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net