রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
জনগণকে এগিয়ে আসতে হবে : আইজিপি

জনগণকে এগিয়ে আসতে হবে : আইজিপি

dynamic-sidebar

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশকে জঙ্গি, মাদক, সন্ত্রাসমুক্ত করতে পুলিশ কাজ করছে। তবে জনগণকেও এগিয়ে আসতে হবে।

বুধবার রাজধানীর লালবাগ থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশের জন্য কাজ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সাধারণ জনগণের দরকার আছে। তাহলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। জনগণই উপকৃত হবেন।’

এ কে এম শহীদুল হক বলেন, ‘পুলিশ হল জনগণের বন্ধু, তাই পুলিশকেও সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আন্দোলন সংগ্রামের নামে আমাদের অনেক পুলিশ সদস্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি।’

অনষ্ঠানে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net