শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
খুলনা বিভাগীয় জাতীয় ওলামা পার্টির সম্মেলন ১১ নভেম্বর

খুলনা বিভাগীয় জাতীয় ওলামা পার্টির সম্মেলন ১১ নভেম্বর

dynamic-sidebar

আগামী ১১ নভেম্বর শনিবার জাতীয় ওলামা পার্টির খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

বুধবার জাতীয় পার্টির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, এটিইউ তাজ রহমান, এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবুর রহমান, যুগ্ম তথ্য বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, জাতীয় পার্টি যশোর জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও জাতীয় পার্টি খুলনা মহানগর সদস্য সচিব এস এম মুশফিকুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা থাকবেন জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো. সামছুল হুদা, শেখ হুমায়ুন কবির শাওন, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, মো. আব্দুল হামিদ, মো. হাবিবুর রহমান, শেখ আজহার হোসেন, সৈয়দ খায়রুল ইসলাম, মো. আল আমিন মুন্না, মাওলানা এরশাদউল্লাহ আকমলের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net