শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল চায় মালয়েশিয়া : বিএনপি

শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল চায় মালয়েশিয়া : বিএনপি

dynamic-sidebar

আগামীতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ‌্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চায় মালয়েশিয়া।

বুধবার বিকেলে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (মালয়েশিয়ার সংসদীয় দল) বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত‌্যাশা করেন। তারা বার বার বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ‘পিসফুল ট্রান্সফার অব পাওয়ার’ শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন সেটা দেখার জন্য তারা অপেক্ষা করে আছেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘তারা মনে করেন যে, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, সেখানেও তারা অনেক ওডসের মধ্য দিয়ে এসেছেন। তারা মনে করেন যে, বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন তা সেটা পরিপূর্ণ হবে।’

মালয়েশিয়ার এই প্রতিনিধিদলে দুজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের, যিনি বিরোধী দলের উপনেতা। কমনওয়েল উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ এমপি তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নেওয়া এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে গত সপ্তাহে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ, মালয়েশিয়া বিএনপি শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন।

সিপিসিতে অংশ নেওয়া কানাডীয় সংসদীয় প্রতিনিধিদল গত সোমবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net