শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
‘প্রতিযোগিতামূলক নির্বাচন চায় আ’লীগ’

‘প্রতিযোগিতামূলক নির্বাচন চায় আ’লীগ’

dynamic-sidebar

আওয়ামী লীগ একটি প্রতিযোগিতামূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিসহ সবদল অংশগ্রহণ করুক তা আমরা চায়। আওয়ামী লীগ আহবান জানালেও বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, না জানালেও করবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৮টার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে এখন গণতন্ত্র আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বয়কট করলো, আর তাতে গণতন্ত্র থাকলো না। আসলে বিষয়টি এমন নয়। দেশে যদি গণতন্ত্র না থাকতো, তাহলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হতো না বলেও দাবি করেন তিনি।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ায় প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক, কতটা আন্তরিক বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নূর হোসেন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে গেছেন উল্লেখ করে কাদের বলেন, নূর হোসেন গ তন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net