, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন মুসলিম পিতা!

সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন মুসলিম পিতা!

dynamic-sidebar

সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন একজন মুসলমান পিতা। তিনি তার সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দেন। তাকে বুকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। স্বয়ং আল্লাহ তায়ালা মুসলিমদের ক্ষমাশীল হতে উৎসাহিত করেছেন। ইসলামের ক্ষমা পরায়নতার আলোকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম।

ওই মুসলিম বাবার মহানুবতায় কান্নায় ভেঙ্গে পড়েন অভিযুক্ত আসামী ট্রেয় রেডফল্ড। কান্না থামিয়ে রাখতে পারেনি আদালতে উপস্থিত কেউ-ই। এমনকি এক পর্যায়ে স্বয়ং বিচারক আবেগপ্রবণ হয়ে শুনানিতে বিরতি নেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশের লেক্সিংটন শহরে ডাকাতির সময় সালাউদ্দিন জিতমুদ (২২) কে হত্যা করে অভিযুক্ত আসামী ট্রেয় রেডফল্ড। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। দেয়া হয় ৩১ বছরের কারাদন্ড।

এ ব্যাপারে সিএনএন জানিয়েছে, আদালতে শুনানির সময় নিহত সালাউদ্দিনের বাবা আসামীকে উদ্দেশ্য করে বলেন, ইসলাম ধর্মমতে, যতক্ষণ না অপরাধীকে অত্যাচারের শিকার ব্যক্তি নিজে ক্ষমা করে না দেবেন, ততক্ষণ আল্লাহও ওই অপরাধীকে ক্ষমা করবেন না। আমি তোমার ওপরে রাগান্বিত নই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম।

আবেগপ্রবণ এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসীর মনে দাগ কেটেছে। ক্ষমার অপুর্ব এই দৃষ্টান্ত মানবতার শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণ করলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net