শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
খালেদা জিয়া যে দিবা স্বপ্ন দেখেন তা বাংলার মানুষ জানে- এমপি ইউনুস

খালেদা জিয়া যে দিবা স্বপ্ন দেখেন তা বাংলার মানুষ জানে- এমপি ইউনুস

dynamic-sidebar

জাতীয় সংসদের প্যানেল স্পিকার সংসদ সদস্য এ্যাড.তালুকদার মোঃ ইউনুস বলেছেন বেগম খালেদা জিয়া যে দিবা স্বপ্ন দেখেন তা বাংলার মানুষ জানে। যারা এতিমদের টাকা আত্বসাৎ করে মেরে খায় তাদেরকে বাংলার মানুষ আর ভোট দেবে না। শুক্রবার(১০ই নভেম্বর) বরিশাল শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ে স্বৈরাচার নিপাত যাক-গনতন্ত্র মুক্তিপাক এ শ্লোগান নিয়ে গনতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বরিশাল মহানগর আওয়ামলীগের সভাপতি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়মীলীগের সাধারন সম্পাদক এ্যাড. এ.কে. এম জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়াম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, জেলা যুগ্ন সাধারন সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. মুনসুর আহমেদ,জেলা দপ্তর সম্পাদক এ্যাড. শেখ আঃ কাদের,জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান,মহানগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মহানগর স্বোচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুর রহমান শাহিন, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান, জেলা মহিলালীগ সভাপতি ফেরদৌসি জাহান মুন্নি, মহিলা লীগ নেত্রী নিগার সুলতানা হনুফা। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা উপ-প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক মিলন ভূইয়া। প্রধান অতিথি সংসদ ইউনুস আরো বলেন, বঙ্গবন্ধুকে মোস্তাক খুনি জিয়ারা চক্র ন্তের মাধ্যমে হত্যা করে আওয়ামীলীগকে বাকরুদ্ব করে রাখতে চেয়েছিল কিন্তু ওরা জানেনা আওয়ামীলীগ এদেশের তৃনমুলের দল। একমাত্র আওয়ামীলীগ গনতন্ত্র আর উন্নয়নের জন্য এদেশে আর কেহ ভাবেনা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের প্রার্থী মহানগর আওয়ামীগের যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জন্য নগরীর সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ব হয়ে সততা, ধর্যশীল ভাবে কাজ করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net