শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৭

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
পুরোনো প্রেমের ছবি পোস্ট করে আলোচনায় কাজল!

পুরোনো প্রেমের ছবি পোস্ট করে আলোচনায় কাজল!

dynamic-sidebar

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পুরোনো ছবি পোস্ট করেন। ছবিটি নাকি তার পুরান প্রেমের!

অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে হচ্ছে অজয় দেবগন ছাড়া কে ছিল তার জীবন? জেনে আশ্বস্ত হবেন, কোনো মানুষের প্রতি কাজল তার পুরানো প্রেম দেখাননি, বরং দেখিয়েছেন একটি গাড়ির প্রতি। বলিউডে প্রবেশের কিছুদিনের মধ্যেই নিজের টাকায় একটি গাড়ি কিনেছিলেন কাজল, আর সে গাড়ির উপর বসে তোলা ছবি তিনি খুঁজে পেলেন তার পুরোনো অ্যালবামে। সব ধুলো ঝেড়ে এ ছবিই তিনি টুইটারে পোস্ট দিয়ে লিখেছেন- ‘দেখুন আমি কি খুঁজে পেয়েছি। আমার প্রথম প্রেমের সঙ্গে ছবি…আমার প্রথম গাড়ি’।

টুইটারে বন্ধু কাজলের পুরানো এ ছবি দেখে তাই করণ লিখেন- ‘আমার মনে হয় আমি এখনো মনে করতে পারি এ গাড়িতে কি ভয়ঙ্কর ড্রাইভিং এর অভিজ্ঞতা ছিল’। উত্তরে তাৎক্ষণিকভাবে কাজল লিখেন- ‘এমন কিছুও ভয়ঙ্কর ছিল না’।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net