, ,

সংসদ অধিবেশন বসছে রোববার

dynamic-sidebar

জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার বিকেল ৪টায়। এটি হবে দশম জাতীয় সংসদের ১৮তম এবং চলতি বছরের শেষ অধিবেশন।

রোববার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে কার্য উপদেষ্ঠা কমিটির বৈঠকে এই অধিবেশনের সময়সীমা নির্ধারণ হবে।

গত ২৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। এর আগে গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদের ১৭তম অধিবেশন শেষ হয় ১৪ সেপ্টেম্বর।

গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট ও সংবিধানের ষোড়শ সংশোধনীর ওপর উচ্চ আদালতের দেওয়া রায় নিয়ে অধিবেশনজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দু’টি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। শুরু হতে যাওয়া অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net