শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
‘সন্ত্রাসী-চাঁদাবাজ আ.লীগের সদস্য হতে পারবে না’

‘সন্ত্রাসী-চাঁদাবাজ আ.লীগের সদস্য হতে পারবে না’

dynamic-sidebar

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

শনিবার বিকেলে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপি বলে প্রধান বিচারপতিকে নাকি আমরা জোর করে পদত্যাগ করিয়েছি। প্রধান বিচারপতি কোথা থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন? তিনি সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সিঙ্গাপুরে কি শেখ হাসিনার পুলিশ বাহিনী অথবা কোন স্পেশাল ফোর্স ছিল? যে তাকে জোর করে পদত্যাগ করিয়েছে।’’

তিনি বলেন, ‘‘পাঁচজন বিচারক অলরেডি রাষ্ট্রপতিকে বলেছেন, তার সঙ্গে আমরা কাজ করব না। সরকারের এখানে কী দোষ?’’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানে আরার আগুন সন্ত্রাস, আবার লুটপাট। বিএনপি ফিরে আসার অর্থ হচ্ছে আবার দেশে জঙ্গিবাদের প্রবল উত্থান।

তিনি বলেন, ‘‘বিএনপি গত সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেনি। আপনারা বাধ্য করবেন? ৫০০ জনের কেন্দ্রীয় কমিটি এই পর্যন্ত দেখলাম না। আন্দোলনের ডাক দিয়ে নেতারা এয়ারকন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখেন আর মোবাইলে খবর নেন পুলিশের গতিবিধি কী? এ্ই হচ্ছে বিএনপি। এটা এখন বাংলাদেশ নালিশ পার্টি।’’

তিনি বলেন, তুরাগ ও বালু নদীতে এখন জোয়ার নেই। তেমন বিএনপিরও আন্দোলনের আসা দুরাশায় নামান্তর।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net