শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

dynamic-sidebar

যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল নগরে বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

নগরের সোহেল চত্বরস্থ আওয়ামী লীগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সোহেল চত্বরে এসে শেষ হয়। এরআগে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেজবাউদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কেএম জাহাঙ্গীর এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগ যুগ্ম-আহ্বায়ক শাহিন সিকদার, সাবেক জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত প্রমুখ।

কর্মসূচির শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net