বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫

শিরোনাম :
বরিশালে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

বরিশালে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

dynamic-sidebar

বরিশালের বানারীপাড়ায় ইভটিজিং করার দায়ে সোহেল বেপারী নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ গাভা এলাকায় পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সোহেলকে আটক করেন থানার এসআই হেমায়েত হোসেন।

পরে
তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচার তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পরপরই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net