শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬

পূবালী ব্যাংকের ‘ম্যানেজার এন্ড হিস জব’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ‘ম্যানেজার এন্ড হিস জব’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

পূবালী ব্যাংক লিমিটেড’র ‘‘ম্যানেজার এন্ড হিস জব’’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর মানব সম্পদ বিভাগের মহা-ব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র গোপ। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড’র উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মোঃ জাহিদুর রহমান। কর্মশালায় পূবালী ব্যাংক লিমিটেড’র বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও প্রসপেকটিভ শাখা ব্যবস্থাপকসহ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেছেন। কর্মশালায় প্রধান অতিথি মহা-ব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর বলেন- বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন অনুযায়ী গ্রাহকদের উন্নত সেবা প্রদান অব্যাহত রাখতে হবে। সভাপতির বক্তব্যে বরিশাল অঞ্চল প্রধান মোঃ জাহিদুর রহমান বলেন- ব্যাংকের হিসাব খোলা থেকে শুরু করে সকল প্রকার ব্যাংকিং কর্মকান্ডে কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাতে করে এ ব্যাংকের মাধ্যমে কোন ধরনের হুন্ডি বা অপরাধীরা অপরাধ কার্যক্রমের অর্থ লেনদেন করতে না পারে। উক্ত কর্মশালায় ম্যানেজারদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে দিক নির্দেশনা প্রদান করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net