বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫

শিরোনাম :
‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’

‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’

dynamic-sidebar

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সে সময় যে সরকার থাকবে সেই সরকার পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ, স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার ক্ষমার নমুনা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা। একটাই নমুনা দিলাম। তিনি এখন ক্ষমার রাজনীতি না, ক্ষমার নাটক করছেন। তিনি জানেন তাঁর বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তাঁর হয়তো দণ্ড হয়ে যাবে। সে কারণে তিনি এখন ক্ষমার নাটক সাজাচ্ছেন।’

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দল সবসময় ইতিবাচক রাজনীতির ধারায় রয়েছে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসে তাহলে আমরা তাদের স্বাগত জানাব।

তিনি আরো বলেন, ‘জুলুম তো করেছে বেগম জিয়া ও বিএনপি। তাঁরা ক্ষমতায় থাকতে আমাদের নেতা শাহ এম এইচ কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমামকে খুন করেছে। তাদের হাতে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ এখনো আছে। আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে। যিনি জুলুম করেছেন তিনি তো আজও জাতির কাছে ক্ষমা চাননি। তাঁর কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শেখ হাসিনা তো কোনো অন্যায় করেন নাই, তিনি কেন ক্ষমা চাইবেন?’

আওয়ামী লীগ নেতা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net