শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
সরোয়ারের সাথে করমর্দন না করায় আ.লীগ নেতা লাঞ্চিত ॥ জেলা আ.লীগের তীব্র নিন্দা

সরোয়ারের সাথে করমর্দন না করায় আ.লীগ নেতা লাঞ্চিত ॥ জেলা আ.লীগের তীব্র নিন্দা

dynamic-sidebar

বরিশাল বিমান বন্দরে গত ১১ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার মো. মজিবর রহমানকে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার লাঞ্চিত করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল বিমান বন্দরের ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
প্রতিবাদলিপিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উল্লেখ করেন অ্যাডভোকেট সরোয়ারের এটা নতুন কোন ঘটনা নয়। এছাড়া বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে বলেই ১৯৭৯ সালের ঘটনা মনে রেখে তিনি (সরোয়ার) পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবী আওয়ামী লীগের।
এ বিষয়ে মুঠোফোনে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে ব্যস্ত আছেন। সমাবেশের মাইকের শব্দের কারনে তিনি এ প্রতিবেদকের কোন প্রশ্ন শুনতে পারছিলেন না। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net