, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

চিত্রনায়িকা অরিনের অভিযোগ

dynamic-sidebar

নির্মাতা মুকুল নেত্রবাধি নির্মাণ করেছেন ‘ফিফটি ফিফটি লাভ’ শিরোনামের সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরিয়াজ, অরিন, আশিক ও অঞ্জলি। গতকাল এ সিনেমার শুটিং শেষ করা হয়েছে বলে এর নির্মাতা রাইজিংবিডিকে জানান। কিন্তু এ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা অরিন।
প্রযোজক ও নির্মাতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অরিন। এ প্রসঙ্গে অরিন রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুরুতে আমার সঙ্গে কথা ছিল আমার দুটি গান থাকবে। আর একটি টাইটেল গানে চারজনই থাকবেন। গল্পেও সমান সমান ভূমিকা থাকবে। কিন্তু এখন জানতে পেরেছি গল্পে আমার তেমন কোনো চরিত্র নেই। আমি এই সিনেমায় মাত্র পাঁচদিনের শুটিং করেছি। এর মধ্যে টাইটেল গানটি করেছি আর একটি রোমান্টিক গান করছি। আর কিছু দৃশ্যের কাজ করেছি। এর মধ্যেই সিনেমা নাকি শেষ হয়ে গেছে! এটা কিভাবে সম্ভব?’
তিনি আরো বলেন, ‘আমাকে শুটিং শিডিউল নেয়ার সময় পেমেন্টে দেয়ার কথা ছিল। কিন্তু উনারা শুটিং শিডিউল নিলেও পেমেন্ট দিচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটির কাজ করবো না। এ সিনেমা থেকে সরে দাড়িয়েছি।’
এ বিষয় জানতে নির্মাতা মুকুল নেত্রবাধির সঙ্গে কথা বললে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমার কাজ গতকাল শেষ করেছি। অরিনের একটি গানের কাজ বাকি ছিল। কিন্তু অরিন পুরো টাকা না দিলে কাজটি করবেন না, এদিকে প্রযোজকও পুরো টাকা একসঙ্গে দিবেন না। এ নিয়ে প্রযোজকের সঙ্গে তার সমস্যা। এ বিষয় তারাই ভালো বলতে পারবে। আমি চাচ্ছি সিনেমাটি ভালোভাবে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। এর বেশি কিছুই বলতে পারবো না।’
বিষয়টি জানতে রাইজিংবিডির প্রতিবেদক সিনেমাটির প্রযোজক মুসার মোবাইলে ফোন করলে, তিনি ফোন রিসিভ করেননি।
‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মুকুল নেত্রবাধি। এর গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net