বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭

শিরোনাম :
ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষন দায়ে ২ যুবকের যাবজ্জীবন

ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষন দায়ে ২ যুবকের যাবজ্জীবন

dynamic-sidebar

ঝালকাঠিঃ


ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণের দায়ে দুই যুববকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানার দন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হল- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামীরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজীর বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনার দুদিন পর ৬ সেপ্টেম্বর ৮ জনকে অভিযুক্ত করে ধর্ষিতার বাবা বেলায়েত কাজী বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৮ আসামীর মধ্যে ৬ জনকে আদালত খালাস দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net