শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
নেতার জীবন বাঁচাতে কর্মীর কিডনি দান

নেতার জীবন বাঁচাতে কর্মীর কিডনি দান

dynamic-sidebar

নেতাকে ভালোবেসে তার জীবন বাঁচাতে কিডনি দানের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়েছেন খুলনা জেলা শ্রমিক লীগের এক কর্মী। বিষয়টি খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনিদাতাকে তার এই মহতী পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন।
সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খুলনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার কিডনি প্রতিস্থাপন করা হয়।
দুটি কিডনি পুরোপুরি অকেজো অবস্থায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সুজার কিডনিদাতার নাম মো. আলম হাওলাদার। তিনি জেলা শ্রমিক লীগের একজন কর্মী এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের মেম্বর। কিডনিদাতা মো. আলম হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
বাবার কিডনি দানের বিষয়ে পারভেজ হাওলাদার সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে জানিয়েছেন, সোমবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুইজনই সুস্থ আছেন।
এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ণ জানান, তার বাবার শরীরে কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। তিনি কথা বলেছেন এবং সকলের খোঁজখবর নিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, কিডনিদাতা শ্রমিক লীগের কর্মী মো. আলম হাওলাদার ইতিহাস গড়লেন। যা দৃষ্টান্ত হয়ে থাকবে।
কয়েক মাস আগে সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে বলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে। সেই থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন।
তার পাশে রয়েছেন স্ত্রী খোদেজা রশিদী, ছেলে এস এম খালেদীন রশিদী সুকর্ণ ও দুই কন্যা। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net