শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
হাইকোর্টের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীর ধাওয়া-ভাঙচুর

হাইকোর্টের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীর ধাওয়া-ভাঙচুর

dynamic-sidebar

রাজধানীতে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
হাইকোর্টের সামনে মিছিল না করতে নিষেধ করায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে ১২ জনকে আটকও করেছে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাসায় ফেরার পথে পেছনে মিছিল নিয়ে আসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাইকোর্টের সামনে মিছিল করতে বাধা দেয়ায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ছত্রভঙ্গ হয়ে গাড়ি ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহবাগ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আবু জাফর জাগো নিউজকে বলেন, হাইকোর্টের মতো সংরক্ষিত এলাকায় মিছিল না করার জন্য পুলিশ বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করে। কিন্তু মিছিল নিয়ে যেতেই থাকে তারা। পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহনে ভাঙচুর চালায়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও কর্তব্য কাজে বাধা দেয়ায় ১২ জনকে আটকও করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net