বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

শিরোনাম :
পরিবহনস ধর্মঘটে নিহত বাসচালকের ময়নাতদন্ত সম্পন্ন

পরিবহনস ধর্মঘটে নিহত বাসচালকের ময়নাতদন্ত সম্পন্ন

dynamic-sidebar

ঢাকাঃ


রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে নিহত বাসচালক শাহিনুরের (৩৭) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের ফরেনসিক (মেডিসিন) বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করেন।সোহেল মাহমুদ বলেন, বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের ফুসফুসে এবং হৃদপিণ্ডে গুলির আঘাত লাগে। এ ছাড়াও তার বুকে ও পেটে শর্টগানের গুলির চিহ্ন রয়েছে।এর আগে নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ।সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, নিহত শ্রমিকের নাম শাহিনুর (৩৭), বাবার নাম মো. ছায়ের উদ্দিন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে।এসআই মহেশ জানান, ঢামেকে নিহতের স্বজনরা না আসায় তার মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।ধর্মঘট পালনে গাবতলীতে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে কয়েক দফায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ‍ হয় পরিবহন শ্রমিকদের। এ সংঘর্ষে নিহত হন বাস চালক শাহিনুর ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net