বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪

শিরোনাম :
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানির কারাদণ্ড – ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানির কারাদণ্ড – ১০ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

চট্টগ্রামঃ


অবৈধভাবে আনা স্বর্ণের বার উদ্ধারের মামলায় মো.বেলাল উদ্দিন নামে একজনকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর মামলার রায় ঘোষণা করেছেন।
দণ্ডিত বেলাল ফটিকছড়ি উপজেলার কেফায়েতনগর গ্রামের নূরে আলমের ছেলে। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, রায় ঘোষণার আগে আইনজীবীর মাধ্যমে বেলাল আদালতে হাজিরা দাখিল করেছিল। তবে রায় ঘোষণার সময় তাকে আর পাওয়া যায়নি। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মার্চ দুবাই থেকে দেশে ফিরেন বেলাল। চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে ১৯পিস স্বর্ণের বারসহ আটক করে র‌্যাব। এই ঘটনায় র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিদর্শক অমর কান্তি পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল হয় যাতে একমাত্র আসামি করা বেলালকে। ১ সেপ্টেম্বর বেলালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১ (বি) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ১৪ জনকে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net