বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৮

শিরোনাম :
ব্যানারে ব্যানারে সমাবেশ স্থলে হাজারো মানুষ

ব্যানারে ব্যানারে সমাবেশ স্থলে হাজারো মানুষ

dynamic-sidebar

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে ব্যানারে ব্যানারে হাজার মানুষ উপস্থিত হতে দেখা গেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিলে আর শ্লোগ্রাম দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে। এদিকে সমাবেশস্থলে পৌছেঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সমাবেশের চারদিকে আইনশৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা রয়েছে ছাত্রলীগ।

সরেজমিন ঘুরে দেখা যায় যে, রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হতে দেখা গেছে। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী, দেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী-পেশার উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নাগরিক সমাবেশের কার্যকরী কমিটির সমন্বয়ক অসীম কুমার উকিল বলেন, নাগরিক সমাবেশ চারদিকে নিরাপত্তা বাহিনী অবস্থান করছেন। পুলিশ, র‌্যাব ও সেনাবহিনীসহ সব নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে। সমাবেশে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net