, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি
গৌরনদী উপজেলার নারী ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

গৌরনদী উপজেলার নারী ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

dynamic-sidebar

বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান রবিবার সকালে তার নিজ কার্যালয়ে বরিশালের গৌরনদী উপজেলার নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সদস্য, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহে আলম খানের মৃত্যুতে শুন্য চেয়ারম্যান পদে গত ৬ মার্চ নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে মনিরুন নাহার মেরীর পদটি (নারী ভাইস চেয়ারম্যান) শুন্য ঘোষনা করা হয়। এ পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে তফশিল ঘোষণার পর গত ৮ অক্টোবর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক হিসেবে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রপতির সেবাপদক গ্রহণকারী নারী নেত্রী এ্যাডভোকেট সাহিদা আক্তার মনোনয়নপত্র জমা দেন।

তার প্রতিদ্বন্ধী কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা গত ১৭ অক্টোবর বিনাপ্রতিদ্বন্ধীতায় এ্যাডভোকেট সাহিদা আক্তারকে নির্বাচিত ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net