বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী ইভান গাজীকে ৫২পিচ ইয়াবাসহ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার সকালে তাকে ইউনিয়নের রাজারচর গ্রামের খান বাড়ির বন্দে আলীর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানাযায়, ইভান গাজী চরমোনাই ইউনিয়নের রাজার চর গ্রামের ফজলু গাজীর পুত্র। চরমোনাইর সেই শীর্ষ মাদক ব্যবসায়ী’র বিরুদ্ধে কোতয়ালী থানাসহ বিভিন্ন থানায় পুলিশ এ্যাসাল্ট, মাদক মামলাসহ প্রায় ৮/১০টি মামলা রয়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদার হোসেন মামুন জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই শামীম ও এএসআই শরিফ ৫২ পিচ ইয়াবাসহ ইভানকে আটক করে। আটকৃত ইভানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং(৪৯/১৭)।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply