রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

শিরোনাম :
‘ককপিট’ নিয়ে ঢাকা আসছেন টালিগঞ্জের দেব

‘ককপিট’ নিয়ে ঢাকা আসছেন টালিগঞ্জের দেব

dynamic-sidebar

টালিগঞ্জের জনপ্রিয় নায়ক দেব বাংলাদেশে আসছেন ৫ ডিসেম্বর। ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক দেব অভিনীত ‌‘ককপিট’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ছবিটি মুক্তির তিনদিন আগেই ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর)ঢাকা আসছেন তিনি।

বাংলাদেশে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ককপিট’। বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নায়ক দেবের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন।

আবদুল আজিজ তার ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেবকেও দেখা গেছে। টালিগঞ্জের এই জনপ্রিয় নায়ক জানান, ৮ ডিসেম্বর
বাংলাদেশে ‘ককপিট’ ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকা আসছেন তিনি। সবার সঙ্গে কুশল বিনিময় হবে বলেও জানান ‘ককপিট’ ছবির নায়ক দেব।

গত ২২ সেপ্টেম্বর দূর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে ‘ককপিট’ ছবিটি। দেব নিজেই ছবিটি প্রযোজনা করেছেন। দেব ছাড়াও এই ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোলেল মল্লিক, রুক্সিণী, বাংলাদেশের রোশান, ফারিন প্রমুখ।

এ ছবিটিতে দেব বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘ককপিট’ ছবিটি পরিচালনা করেছেন ওপারের জনপ্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দেব ও কমলেশ্বর জুটির এটি তৃতীয় চলচ্চিত্র।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net