বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

শিরোনাম :
রাঙামাটিতে এক মাদক ব্যবসায়ী আটক

রাঙামাটিতে এক মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

রাঙামাটিঃ


রাঙামাটিতে ১০০ পিস ইয়াবাসহ আবুল হাশেম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৯টার দিকে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া জেলা শহরের বনরূপার কাটা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, আবুল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে পুলিশ কিছুদিন আগেও মাদকসহ গ্রেফতার করেছিলো।আটক আবুল হাশেমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net