বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

শিরোনাম :
টাঙ্গাইলে বাসচাপায় রিফাত নামে এক কিশোর নিহত

টাঙ্গাইলে বাসচাপায় রিফাত নামে এক কিশোর নিহত

dynamic-sidebar

টাঙ্গাইলঃ


টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় রিফাত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রিফাত সদর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে।
সদর ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরিফ ফয়সাল বাংলানিউজকে জানান, দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিল রিফাত। এসময় একটি বাস পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net