বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০

শিরোনাম :
নলছিটিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা – ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

নলছিটিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা – ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

dynamic-sidebar

নলছিটিঃ


ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৩৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে ।আজ দুপুরে নলছিটির আমিরাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় মেসার্স জাহাঙ্গীর স্টোরের প্রোপাইটর মো. জাহাঙ্গীরকে ১ হাজার টাকা, মেসার্স ফেরদৌস স্টোরের প্রোপাইটর মো. ফেরদৌসকে ২ হাজার টাকা, মেসার্স ইউনুস স্টোরের প্রোপাইটর মো. ইউনুসকে ১ হাজার ৫ শ’ টাকা, মেসার্স মিরাজ স্টোরের প্রোপাইটর আবদুস সাত্তারকে ৫শ’ টাকা, মেসার্স বাবুল স্টোরের প্রোপাইটর বাবুলকে ২ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরের প্রোপাইটর মো. হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এএইচএম রাশেদ জানান, নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তারের নেতৃত্বে অভিযানে ওই ৬টি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বেগম আনজুমান নেছা ও পুলিশ প্রশাসন সহায়তা করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net