শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান‘আ’লীগকে আগামী নির্বাচনে কেউ ঠেকাতে পারবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান‘আ’লীগকে আগামী নির্বাচনে কেউ ঠেকাতে পারবে না’

dynamic-sidebar

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপি আমলে বিদ্যুৎসহ সকল বিষয়ে লুটপাট হয়েছে। আওয়ামীলীগ সরকার ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবে। দেশ উন্নয়নের স্বার্থে নারীদের সম-অংশগ্রহনের ব্যবস্থা করা হয়েছে। তাই আজ বাংলাদেশ সকল বিষয়ে অগ্রসর হয়েছে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মানবতার নেত্রী হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বাধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় বালিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন, তিনি বলেছেন আমরা ১৬ কোটি মানুষ খেলে দশ লক্ষ রোহিঙ্গাও খাদ্য পাবে। তিনি নিজে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছেন। মানবতার নেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনাদের এলাকার এ উন্নয়নই তার প্রমান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল আলম সূফী ও শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net