, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
‘জাতীয় স্বার্থে পোপের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’

‘জাতীয় স্বার্থে পোপের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’

dynamic-sidebar

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে জাতীয় স্বার্থে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

রোববার ডিএমপির সদর দপ্তরে এক নিরাপত্তা সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম সম্মানীয় ব্যক্তি। তার সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এজন্য সফরের সব ভেন্যু, হোটেল ও বিমানবন্দরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটও এ নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেবে।’

তিনি আরো বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিং করা হবে। সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও আর্চওয়ে স্থাপন করা হবে। পুরুষের পাশাপাশি নারী স্বেচ্ছাসেবক থাকবে। তাদের আবাসনস্থল ও যাতায়াত রাস্তার নিরাপত্তায় রুফটপ ডিউটি ও মোবাইল ডিউটি মোতায়েন থাকবে।’

সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net