, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
পিরোজপুরে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা- ধরা পড়লো প্রেমিক অতঃপর…

পিরোজপুরে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা- ধরা পড়লো প্রেমিক অতঃপর…

dynamic-sidebar

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন মো. নাঈম ইসলাম (১৮) নামের এক স্কুলছাত্র। সোমবার সকালে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ইভটিজিংয়ের অপরাধে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের বাসিন্দা রুহুল আমিন মীরের ছেলে বোথলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন নাঈম ইসলাম তার এক সহপাঠীর সঙ্গে প্রেম করে আসছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে হলে সোমবার সকালে একটি কালো রঙয়ের বোরকা পরে নাঈম প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি দেখে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। পরে পুলিশ তাকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net