, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
প্রিমিয়ার ডিভিশন কাবাডিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

প্রিমিয়ার ডিভিশন কাবাডিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

dynamic-sidebar

প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩২-১৯ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৌবাহিনী। ম্যাচের প্রথমার্ধে তারা ১৫-৭ পয়েন্টে এগিয়ে ছিল।

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ৫০ হাজার, রানার-আপ বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারকারী বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ উভয়কে ১৫ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শফিকুজ্জামান, ব্যাবস্থাপনা পরিচালক, রানার মোটরস লিমিটেড ও ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান, ভাসাভী ফ্যাশন লিমিটেড।

গত ২০ নভেম্বর শুরু হওয়া এবারের এই লিগে চারটি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net