মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৩

শিরোনাম :
প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

dynamic-sidebar

বিশ্বের সৎ ও পরিশ্রমী রাষ্ট্র ও সরকারপ্রধানের তালিকায় স্থান লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন কর্তৃক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব বলেন, আজকের বৈঠকের শুরুতে দুটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। এর একটি হলো- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান পিপলস অ্যান্ড পলিটিকস পরিচালিত গবেষণায় বিশ্বের সৎ রাষ্ট্র ও সরকারপ্রধানের তালিকায় তৃতীয় এবং পরিশ্রমী সরকারপ্রধানের তালিকায় চতুর্থ স্থান লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা। অপরটি হলো- যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন কর্তৃক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। গত ১৫ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাউস অব কমন্সের স্পিকারের কাছ থেকে তিনি এ সম্মানসূচক পুরস্কার গ্রহণ করেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net