শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৫

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
৩০ নভেম্বর’র হরতাল সফল করতে বরিশালে পথসভা অনুষ্ঠিত

৩০ নভেম্বর’র হরতাল সফল করতে বরিশালে পথসভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ডাকা আধাবেলা হরতাল সফল করতে বরিশালে পথসভা করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা জেলা শাখা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নগরের চৌমাথাসহ বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নগরের বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। পথসভায় বক্তারা বলেন, সমস্ত যুক্তি উপেক্ষা করে সরকার গায়ের জোড়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২৪ সেপ্টেম্বর আমরা গণশুনানিতে হিসেব করে দেখেছিলাম বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তাই বিদ্যুতের দাম কমেছে। এছাড়া সরকার ভুলনীতি এবং দুর্নীতি পরিহার করলে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা সাশ্রয় করা যাবে। লুটপাট বন্ধ করলে ইউনিটেপ্রতি বিদ্যুতের দাম ১ টাকা ৫৬ পয়সা কমানো সম্ভব। অথচ রেন্টাল-কুইক, রেন্টাল বিদ্যুৎ ব্যবসায়ী, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী, বিদ্যুৎ আমদানিকারক, এলএনজি আমদানিকারকদের মুনাফা বৃদ্ধির স্বার্থে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির আঘাত নিন্মবিত্ত, গরিব মানুষদের জীবনের প্রভাব ফেলবে বলেও জানান বক্তারা।   এসময় পথসভায় সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, গণসংহতি আন্দোলনের দেওয়ান নিলু, বাসদের ডা. মনিষা চক্রবর্তীসহ সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net