বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

শিরোনাম :
সাংবাদিক শিমুলের হত্যা কারি আরও একজন গ্রেফতার

সাংবাদিক শিমুলের হত্যা কারি আরও একজন গ্রেফতার

dynamic-sidebar

সিরাজগঞ্জঃ


সাংবাদিক শিমুল হত্যা মামলায় মো. দুলাল হোসেন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ভোরে পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের বাসিন্দা। তিনি শিমুল হত্যা মামলার ৮ নম্বর আসামি।এ নিয়ে শিমুল হত্যা মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এরপর দিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net