, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
দলকে জিতিয়ে ১ হাজার টাকা পেলেন মাশরাফি!

দলকে জিতিয়ে ১ হাজার টাকা পেলেন মাশরাফি!

dynamic-sidebar

১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় সাত রানেই ক্রিস গেইলের উইকেট হারায় রংপুর রাইডার্স। তবে দ্বিতীয় উইকেটে জিয়াউর রহমানকে সাথে নিয়ে ৫৯ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন ম্যাককালাম। দলীয় ৬৬ রানে জিয়াকে ফিরিয়ে সিলেটকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাবিল সামাদ। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন ম্যাককালাম।

তবে দলীয় ১২৬ রানে, ৪৩ রানের ইনিংস খেলে এই কিউই ব্যাটসম্যান ফিরে গেলে বড় ধাক্কা খায় রংপুর রাইডার্স। কিন্তু মাশরাফি ১০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেললে হাসিমুখেই মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। যদিও সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কারটা পান তিন উইকেট পাওয়া রংপুরের স্পিনার নাজমুল ইসলাম অপু।

তবে ম্যাচ সেরা না হলেও দলের কাছ থেকে ঠিকই পুরস্কার পেলেন ম্যাশ। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উল্লাস প্রকাশ করেন অধিনায়ক। এরপর মেন্টরের কাছ থেকে ১০০০ টাকার একটি নোট বুঝে নেন তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে জয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন রংপুরের খেলোয়াড়-কোচিং স্টাফ-মেন্টররা। এ সময় রংপুর রাইডার্সের মেন্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম অধিনায়ক মাশরাফির হাতে তুলে দেন পুরস্কার।

এ সময় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রুবেল হোসেনসহ দলের সবাই করতালি দিয়ে মাশরাফিকে অভিবাদন জানান। পুরো মুহূর্তটুকুই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে পোস্ট করে রংপুর রাইডার্স। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net