বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৫

শিরোনাম :
কুষ্টিয়ায় মিরপুরে বাস খাদে পড়ে আহত ২৫

কুষ্টিয়ায় মিরপুরে বাস খাদে পড়ে আহত ২৫

dynamic-sidebar

কুষ্টিয়াঃ


কুষ্টিয়ার বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. নুরুজ্জামান জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাস কচুবাড়ী এলাকায় এলে বাসটির সামনে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর পাঁচজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net